সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি ঘোষণা

সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অন্তত ৮০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | YFB NEWS

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে ঢাকার সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের কারণে দুই জেলার অন্তত ৮০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাভারের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের বিক্ষোভ ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে এবং গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে সাভারের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। পরে পুলিশের অনুরোধে শ্রমিকেরা সড়কের এক পাশে অবস্থান নেন।

পরিস্থিতি বিবেচনায় শারমিন গ্রুপ, হা-মীম গ্রুপ, নিউএইজসহ আশপাশের একাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুরে গোডাউন ও পিকআপ ভ্যানে আগুন

অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভের মধ্যে একটি পোশাক কারখানার ঝুটের গোডাউন ও একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এসব ঘটনা ঘটে। এ ছাড়া শ্রমিক আন্দোলনের কারণে কালিয়াকৈর এলাকায় অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। পরে ট্রপিক্যাল নামের একটি পোশাক কারখানার ঝুটের গোডাউনে অগ্নিসংযোগ করা হয়। আন্দোলনরত শ্রমিকদের বাধার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, গোডাউনে আগুন দেওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে শ্রমিক আন্দোলনের কারণে ঘটনাস্থলে যেতে বাধার মুখে পড়তে হচ্ছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

YFB NEWS | সত্য ও নিরপেক্ষ সংবাদ


blogspot.com
blog-post_30.html

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

PIRGONJBD | আজকের খবর সর্বশেষ খবর

এই ব্লগটি সন্ধান করুন