এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

নিজস্ব প্রতিবেদক | YFB NEWS

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। অন্যদিকে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ফেল করা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।

এর আগে পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে শিক্ষার্থীদের পরবর্তী বছরের পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হতো। নতুন এ সুযোগ চালু হলে শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা ও শিক্ষাজীবনের ক্ষতি কমবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশে। গত ১৫ বছরের মধ্যে এটিই এ বোর্ডের সর্বনিম্ন পাসের হার। এ বছর বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন।

বোর্ডের অধীনে এবার ৯৯ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ১৬৬ জন। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের ৫৩ দশমিক ৪৯ শতাংশ।

২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেননি

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অন্যদিকে শতভাগ পাস করেছে ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।

গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৬৫টি।

যেভাবে জানা যাবে ফলাফল

শিক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

অনলাইনে ফলাফল দেখার ওয়েবসাইট:

  • https://eduboardresults.gov.bd
  • https://educationboardresults.gov.bd

এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো মুঠোফোন থেকে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে।

এসএমএসের ফরম্যাট:

HSC DHA 123456 2026

এখানে DHA-এর জায়গায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং 123456-এর জায়গায় নিজের রোল নম্বর লিখতে হবে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।


Blogger
ঢাকা হবে টোকিওর মতো পরিচ্ছন্ন, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা শহরকে টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করার লক্ষ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ উন্নয়ন ও জনকল্যাণমূলক সংস্কার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

PIRGONJBD | আজকের খবর সর্বশেষ খবর

এই ব্লগটি সন্ধান করুন