ইউক্রেইনের রাষ্ট্রদূতকে তলব করল দক্ষিণ কোরিয়া

 ইউক্রেইনের রাষ্ট্রদূতকে তলব করল দক্ষিণ কোরিয়া


সিউল: ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আন্দ্রি ভিয়েশকিনকে তলব করেছে দক্ষিণ কোরিয়া। দুই উত্তর কোরীয় যুদ্ধবন্দিকে দক্ষিণ কোরিয়ায় পাঠানোর তথ্য প্রকাশকে কেন্দ্র করে এ কূটনৈতিক বিরোধের সূত্রপাত।


সোমবার (২৮ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়। সিউলের অভিযোগ, উত্তর কোরিয়ার ওই দুই সেনাকে দক্ষিণ কোরিয়ায় পাঠানোর বিষয়টি গোপন রাখার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছিল। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের সাধারণ পরিষদে বিষয়টি প্রকাশ করেন।

দক্ষিণ কোরিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে ইউক্রেনের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং ক্ষমা চেয়েছে। সিউলের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের প্রকাশনা দুই দেশের পারস্পরিক আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


অন্যদিকে ইউক্রেনীয় পক্ষ গোপনীয়তা রক্ষার বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়েছিল কি না, তা নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এমন কোনো গোপন সমঝোতা ছিল না এবং যুদ্ধবন্দিদের কোথায় পাঠানো হচ্ছে তা গোপন রাখার প্রয়োজনও তারা দেখেনি।


ওই দুই উত্তর কোরীয় সেনাকে ২০২৫ সালের জানুয়ারিতে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী আটক করেছিল। তারা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছিল বলে জানা গেছে। পরে তারা দক্ষিণ কোরিয়ায় যেতে আগ্রহ প্রকাশ করলে তাদের সেখানে পাঠানো হয়।

ঘটনাটি উত্তর কোরিয়া, রাশিয়া, ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার জটিল কূটনৈতিক পরিস্থিতিতে নতুন একটি সংবেদনশীল ইস্যু হিসেবে সামনে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

PIRGONJBD | আজকের খবর সর্বশেষ খবর

এই ব্লগটি সন্ধান করুন